জামায়াতের নব-নির্বাচিত আমীর’কে জাগপা সভাপতির অভিনন্দন।

বিশিষ্ট শিক্ষানুরাগী, একজন সৎ, নির্ভীক ও আদর্শবান ব্যক্তি ড. শফিকুর রহমান’কে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর নির্বাচিত করায় সংগঠনের সকলস্তরের নেতাকর্মীদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারক’বাদ জানিয়ে জাগপার সভাপতি ও বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার তাসমিয়া প্রধান বলেছেন, গণতন্ত্র ও ইসলামী মূল্যবোধের লক্ষ্য অর্জনে জামায়াতের ত্যাগ ও সংগ্রাম দেশের জনগণ ভূলে যাবেনা। সংগঠনটি অতুলণীয় দেশপ্রেম, গণতন্ত্র ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আরো বেশি শক্তিশালী হবে বলে আমি বিশ্বাস করি।

এসময় তিনি নব-নির্বাচিত কমিটির সাফল্য কামনা করেন এবং সংগঠনটির নিহত সকল নেতাকর্মীদের বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করেন।