জাগপা ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির জরুরী সভা অনুষ্ঠিত

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাগপা ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি এক জরুরী সভায় মিলিত হয় ৩০ নভেম্বর, ২০১৮। গণতন্ত্র রক্ষায় ২০ দলীয় জোটের বিজয়কে সুনিশ্চিত করতে হবে এবং বিশেষ ভুমিকা রাখতে হবে ছাত্রসমাজকে। প্রতিটি এলাকায় ২০ দলীয় জোটের প্রার্থীর পক্ষে কাজ করার লক্ষে ২০ দলীয় ছাত্র নেতৃবৃন্দের সাথে যৌথ উদ্যোগে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করার সিদ্ধান্ত নেওয়া হয়।

জাগপা ছাত্রলীগ সভাপতি রাকিবুল ইসলাম রুবেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান ফারুকীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সহ সভাপতি শ্যামল চন্দ্র সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজ প্রধান রাব্বি, আশফাকুর রহমান মিঠুন, সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ অরন্য, অর্থ সম্পাদক আজিমুল হক মানিক, প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ প্রচার সম্পাদক মুনির সরকার জীবন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবু হাসান মাসুদ, কেন্দ্রীয় সদস্য মীর আমির হোসেন আমু, আহমদ শফী জীবন প্রমুখ।