জাতীয় গণতান্ত্রিক পার্টি – জাগপা সভাপতি ব্যারিষ্টার তাসমিয়া প্রধানের সভাপতিত্বে আজ শনিবার সকাল সাড়ে ১১ টায়, আসাদগেট দলীয় কার্যালয়ে জাগপার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় জাগপার কেন্দ্রীয় নির্বাহী কমিটির আলোচনায় আগামী ২২ নভেম্বর জাতীয় গণতান্ত্রিক পার্টি -জাগপার “জাতীয় কাউন্সিল”র করনীয় ঠিক করতে ২০ সেপ্টেম্বর বর্ধিত সভা করার সিদ্ধান্ত গৃহীত হয় এবং সকল জেলা/মহানগর সভাপতি/সাধারণ সম্পাদকদের উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়।
সাধারণ সভায় উপস্থিত ছিলেন জাগপার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুর রহমান খান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রাশেদ প্রধান, আবু মোজাফ্ফর মোঃ আনাছ, মো: হাসমত উল্লাহ, অধ্যাপক ইকবাল হোসেন, সৈয়দ শফিকুল ইসলাম, শেখ জামাল উদ্দিন, বেলায়েত হোসেন মোড়ল, ইনসান আলম আক্কাস, মানিক সরকার, এস এম শাহাদাত, শামীম আক্তার পাইলট, শাহজাহান আহমদ লিটন, আরিফ হোসেন ফিরোজ, আশরাফুল ইসলাম হাসু, এনায়েত আহমেদ হালিম, নাছির উদ্দিন, কামাল হোসেন, আসাদুজ্জামান বাবুল প্রমূখ।
