জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা’র বিশেষ কাউন্সিল আগামী ৯ নভেম্বর রোজ শুক্রবার সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাব কনফারেন্স হল- ৩ এ অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, গত ২২ অক্টোবর ২০১৮ জাগপা’র সভাপতি অধ্যাপিকা রেহানা প্রধান ইন্তেকাল করায় সভাপতির পদটি শূন্য হয়। ২৬ অক্টোবর মরহুমার কুলখানি শেষে রাত ৮ টায় জাগপা’র জাতীয় নির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে জাগপা’র ১নং সহ সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধানকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়।
উল্লেখ্য যে, জাগপা’র গঠনতন্ত্র ও নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী আগামী ৯ নভেম্বর ২০১৮ বিশেষ কাউন্সিল আহ্বান করা হয়েছে।
উক্ত কাউন্সিলে নির্বাহী কমিটির সদস্য, জেলা, মহানগর সভাপতি, সাধারণ সম্পাদকসহ কাউন্সিলরদের উপস্থিত থাকার জন্য জাগপা’র ভারপ্রাপ্ত সভাপতি ব্যারিস্টর তাসমিয়া প্রধান ও সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
