জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা’র চুয়াডাঙ্গা জেলা কমিটি বিলুপ্ত করে ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা দেওয়া হয়েছে। রাজু আহম্মেদ শাহকে আহবায়ক ও সুমন আহম্মেদকে সদস্য সচিব করে চুয়াডাঙ্গা জেলা জাগপা’র আহবায়ক কমিটি’র সুপারিশ করেন জাগপা’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুর রহমান খান এবং উক্ত কমিটির অনুমোদন দেন জাগপা সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান।
ব্যারিস্টার তাসমিয়া প্রধান নবগঠিত চুয়াডাঙ্গা জেলা জাগপা’র আহবায়ক কমিটি’র সকল সদস্যকে শুভেচ্ছা জানান এবং দ্রুততার সাথে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের ব্যাপারে নির্দেশনা দেন। এছাড়া চুয়াডাঙ্গা জেলা জাগপা’র আহবায়ক কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন জাগপা’র রাজনৈতিক মুখপাত্র ও কেন্দ্রীয় সহ সভাপতি রাশেদ প্রধান।
চুয়াডাঙ্গা জেলা আহবায়ক কমিটিঃ
১/ আহবায়ক – রাজু আহম্মেদ শাহ
২/ সদস্য সচিব – সুমন আহম্মেদ
৩/ সদস্য – মোছাঃ মরিয়ম খানম
৪/ সদস্য – মোহাম্মদ আলি
৫/ সদস্য – মোঃ খসরু সুলতান (দিপু)
৬/ সদস্য – মোঃ আল আমিন
৭/ সদস্য – মোঃ আমিনুর রহমান
