চন্দ্রিমা উদ্যানে বিএনপির নেতা-কর্মীদের উপর পুলিশের হামলা অগণতান্ত্রিক এবং নেক্কারজনক – ব্যারিস্টার তাসমিয়া প্রধান।

রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির নেতা-কর্মীদের উপর পুলিশের হামলার ঘটনাকে অগণতান্ত্রিক এবং নেক্কারজনক বলে আখ্যায়িত করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি – জাগপা’র সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান।

সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির নেতা-কর্মীদের বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর সময় আজ সকালে পুলিশের সঙ্গে নেতা–কর্মীদের সংঘর্ষ হয়, যা অত্যন্ত ধিক্কারজনক। প্রশাসনের এরূপ বর্বরতা অতীতেও আমরা আরো অনেক দেখেছি। প্রতিনিয়ত পুলিশের আগ্রাসনের শিকার হচ্ছে দেশের শান্তিপ্রিয় জনগণ। এখনই সময় প্রতিবাদের।