বাংলাদেশের রাজনীতির উপর অসভ্য আগ্রাসন চলছে উল্লেখ করে জাগপা’র কেন্দ্রীয় সহ সভাপতি ও রাজনৈতিক মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, দেশে এখন দল ও নেতাদের নীতি ও আদর্শ বিক্রির হাট বসানো হয়েছে। এজেন্সীর এ খেলা বন্ধ না হলে রাজনীতির উপর অশুভ আক্রমন নেমে আসতে পারে। তিনি বলেন, সকল রাজনৈতিক দলের মনে রাখা ভাল ১/১১’র পুনরাবৃত্তি ঘটলে স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য গণঅন্ধকার নেমে আসতে পারে। দেশবাসী রাবিশ-খবিশের রাজত্ব রুখে দাও।
তিনি আজ শনিবার বিকাল ৪.৩০টায় আসাদ গেট দলীয় কার্যালয়ে যুব জাগপা আয়োজিত যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
পিরোজপুর জেলা এনপিপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দিন নিশাতের নেতৃত্বে এনপিপি (নিলুর) ১৫ নেতাকর্মী জাগপা’র সহ সভাপতি রাশেদ প্রধান ও যুব জাগপা’র কেন্দ্রীয় সভাপতি আরিফুল হক তুহিনের হাতে ফুল দিয়ে যুব জাগপাতে যোগদান করেন।
যুব জাগপা’র সভাপতি আরিফুল হক তুহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিয়াজ রহমানের পরিচালনায় উপস্থিত ছিলেন জাগপা’র কেন্দ্রীয় সহ সভাপতি আবু মোজাফফর মো. আনাছ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাসমত উল্লাহ, অধ্যাপক ইকবাল হোসেন, শেখ জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইনসান আলম আক্কাছ, যুব জাগপার সহ সভাপতি শাহিনুর রহমান শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবলু, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী সিরাজ, বিপুল সরকার, আমিনুল ইসলাম, শাহাবুদ্দিন সাবু, আক্তার হোসেন প্রমুখ।
এসময় আনাছ বলেন, দেশ ও জাতিকে বিভক্ত করে জালিমশাহীর চিরস্থায়ী ক্ষমতায় থাকার খোয়াব কখনোই পূরণ হবে না। সুতরাং পুতুল নাচ খেলা বন্ধ করুন।
